এই পথে যায় চলে
মার্চ 25, 2009 by eternalbanglasonglyrics
শিল্পী : শ্যামল মিত্র
এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে
কোন সুরে উতলা মন আমার
নয় সে কাছে নয় সে দূরে
তবু জানি সে আমার।
এই যে পাখী গানে আনমনা
এই যে সুরে মায়া জালবোনা
এমনি করে রবে তারা
চিরদিনই সে তোমার।
মনে মনে সেই কথাটি বাজে গুঞ্জরী
ফুল শাখে তারই ছোঁয়ায়
ওঠে মঞ্জুরী।
কোন সে মায়া নতুন পল্লবে
কার সে ছায়া ডাকে দুরলভে
একটু ছোঁয়া রয়ে মিশে
ভীরু মনে কি আশায়।।
আমার কন্ঠে এই গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
এই পথে যায় চলে
Like this:
Be the first to like this post.
Posted in আধুনিক গান | Tagged আধুনিক গান, বাংলা, বাংলা লিরিকস, বাংলাদেশ, সংস্কৃতি, Bangla, Bangla Lyrics, Bangladesh, Bengali, Bengali Lyrics, Expressions, old bangla lyrics | Leave a Comment
Leave a Reply