শিল্পী : শ্যামল মিত্র
তোমাকে দূরের আকাশ ভাববো না
তুমি যে ঈন্দ্রধনুর কাব্য না
তুমি আমার অনেক কাছের তুমি।
আমার মনের মুখর বীণায়
তোমার মনে বাঁধলে তাই
এই হাসিতে জাগিয়ে হাসি
এই বেদনায় কাঁদালে তাই
তুমি আমার অনেক দিনের তুমি।
যে সাগর অতল সীমাহীন
তল কভূ তার নেই
তুমি সেই ছোট্ট নদী হয়ো
জুড়াবো তৃষ্ণা তোমাতেই।
ঝড়ের বাতাস নওগো তুমি
চোখের মিনার তুললে তাই
মোর কাননে বাজিয়ে বাঁশি
মোর মুকুলে দুললে তাই।।
