তোমারই পথ পানে চাহি
আমার এ পাখি গান গায়
স্মৃতির নীড়ে অবগাহি
কানন পথ ফুলে ছায়
আমার এ গান আঁখি জলে
তোমারই জাগি পলে পলে
উঠিয়া প্রেম শতদলে
বিরহে প্রিয় ঝরে যায়
তোমারে গিয়েছিনু ভুলি
কুসুমে রাঙা মরুপথে
জাগায়ে মোর ফুলগুলি
টলিয়া গেলে জয়রথে
তোমারই মালা মোর গলে
অনল হয়ে যেন জ্বলে
বাঁধিয়া রাখি হিয়া তলে
পরিয়া মোরে নিলে হায়।।
আমার কন্ঠে এই গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
তোমারই পথ পানে চাহি
শিল্পী : শ্যামল মিত্র
