শিল্পী : শ্যামল মিত্র
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেয়া নেয়া
পূর্ণ হবেনা।।
কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখেও এত করে
চেনো নিকো কভূ তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি নাওগো ডেকে
সে তো ক’জনা।।
যে আঁখি হয়না খুশী
আকাশ ভরা তারা দেখে
সেই হাসির কাঁচের ঝারে
মোমের বাতি জ্বেলে রেখো।।
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালবাসো
নিজের ভুলে পথের ধূলায়
পরশমানিক ফেলে আসো
তোমার প্রানের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কিগো
রেখো অজানা।।
