শিল্পী : শ্যামল মিত্র
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছো মন বলে তাই।।
তোমারই অমর নাম জয় গৌরবে
স্মরনে যে চিরদিন জানি লেখা রবে
মরনে হারায়ে তোমারে খুঁজে পাই।।
তোমার জীবন যেন কাহিনীর মত
হে বিজয়ী বীর
চির জয় তব ব্রত।।
ধূপের মত যেন মরনের সুখে
তোমার জীবন তুমি
দিলে হাসি মুখে
একথা কখনও যেন না ভুলে যাই।।
