শিল্পী : শ্যামল মিত্র
নাম রেখেছি বনলতা
যখন দেখেছি
হয়তবা সেই ক্ষনে তোমায় ভালবেসেছি
বনলতা কও কথা হয়োনাকো কুন্ঠিতা
দ্বিধা থরথর মনে তাইনা এসেছি।।
জলভরা মেঘ ঐ দুচোখে
দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে
তোমার ছবি এঁকেছি।।
বনলতা কও কথা হয়োনাকো কুন্ঠিতা
দ্বিধা থরথর মনে তাইনা এসেছি।।
একটি কথাই শুনবো বলে
তাইতো কাছে এসেছি
বলবে কিগো আমিও তো
তোমায় ভালবেসেছি।।
