তারার পানে চেয়ে চেয়ে
ঘুম যে আমার আসে না যে
বাতাসের গানে পাখায় পাখায়
স্বপ্ন আসে না কেন মনেতে।।
একখানা তারা উড়ে
ঘুরে ঘুরে আর উড়ে উড়ে
অনেক অনেক তারার ভীড়ে
খুঁজে পেল সেই তারাটিরে
এমনি করে নদীর দুকূল ভরে
আসে যদি কেউ জীবন পাথারে।।
সুরেরা বাতাসে করে কানাকানি
লুকোচুরি বাঁশী বাজে কেন কি জানি
মন কি তবে তারার পাখায় পাখায়
উড়ে উড়ে তোমার পানে যেতে চায়।। (সংক্ষেপিত)
এই গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
শিল্পী : ডঃ সাদিয়া ইসলাম
কথা : রাশিদুল ইসলাম
