চিরদিনের সেই যে মোর বাংলা গান….পাতাটি হচ্ছে চিরায়ত, চিরহরিৎ বাংলা গানের গীতিকাব্যের মহাসম্ভার থেকে ক্ষুদ্র বিন্দু হিসেবে সামান্য কিছু কণা তুলে নিয়ে তা থেকে একটি পাতা বানানোর দুঃচেষ্টা।
অনেকদিন ধরেই মন থেকে চেয়েছি ইন্টারনেটে বাংলা গীতিকবিতার একটা ঠিকানা খুলতে সচেষ্ট হবো। আজ জীবনের অনেকখানি পথ পার করার পর সামান্য কিছুটা দায়িত্ববোধ থেকেই হয়তবা এ ক্ষুদ্র প্রয়াস। যে গোপন গানের বাঁধানো ডাইরী থেকে এ গানগুলো তুলে দিয়েছি তা আজন্ম থেকে মনের পাশে ছিলো – তাই থাকবে আমৃত্যু – চিরকাল – জন্ম থেকেই এ দুয়ের যে বিচ্ছেদ নেই তা জেনেছি! যা থেকে কোনকালে বিচ্ছেদ নেই – তা থেকে নিজেকে না ছাড়িয়ে বরং ছড়িয়ে দিয়েছি যদি ছোঁয়াচে কিছুর মত তার ছোঁয়াচ লাগে কারও প্রানে……….
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও……….
আশা করি, অনলাইনে বাংলা গানের ভাব, বাণী বা সুরের মাধুর্য খুঁজে পাওয়া নিয়ে অনেকের মনে যে অনেককালের তৃষ্ণা জমে আছে এ পাতাটি তাতে সামান্য কিছু হলেও হয়ত শান্তির বারি বইয়ে দেবে।

সাইডটি আমার ভালো লেগেছে, এমন প্রয়াসের জন্য ধন্যবাদ। তবে বানানের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা দরকার।
This is my favorite site. Please take care of spelling. Thank you.
-Kamal Hossain